মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে রাজধানীর যাত্রাবাড়ী হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
নিজস্ব প্রতিবেদক :- মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে রাজধানীর যাত্রাবাড়ী হতে গ্রেফতার করেছে র্যাব-১০।র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ একটি অভিযানে মাদক মামলার যাবজ্জীবন কারাদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সোবহান (৫০)’কে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল ১০-০৯-২০২৬ তারিখ রাত আনুমানিক ২২.৩০ ঘটিকার সময় র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সোবহান (৫০), পিতা- মফিজউদ্দিন, সাং- দিনারা, থানা- নড়িয়া, জেলা- শরীয়তপুর ’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ সোবহান (৫০) ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানার মামলা নং- ৭৩(৪)১৭ এর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Array