• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  •  adminj 
    07th Nov 2026 12:36 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক  : –  নরসিংদীতে নিজ পরিবারের সদস্য—স্ত্রী, মেয়ে, শালি ও ভাগ্নির নগ্ন এবং আপত্তিকর ভিডিও তৈরি করে বিভিন্ন আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় এক ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক গিয়াস উদ্দিন গাজীপুরের কালীগঞ্জ থানার ঘোনপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।

    গোয়েন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গিয়াস উদ্দিন নরসিংদীর মাধবদী এলাকার একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করার সুযোগে এসব নগ্ন ভিডিও তৈরি করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে আন্তর্জাতিক পর্ন সাইটগুলোতে বিক্রি করে আসছিলেন। তার ব্যাংক অ্যাকাউন্টেও সন্দেহজনক বড় অঙ্কের লেনদেনের প্রমাণ পেয়েছে গোয়েন্দারা।

    সম্প্রতি প্রশাসনের নজরদারি এড়াতে মাধবদী ছেড়ে ঘোড়াশাল এলাকার পাইকসায় এক ব্যক্তির নতুন ভবনে ভাড়াটিয়া হিসেবে ওঠেন তিনি। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের বহনকারী গাড়ির ওপর নজরদারি চালিয়ে পলাশ থানা-পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে মূল হোতা গিয়াস উদ্দিনকে আটক করে।

    পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযান চালিয়ে অভিযুক্ত মূল হোতাকে আটক করা সম্ভব হয়েছে এবং ওই বাসা থেকে পর্নোগ্রাফিসংক্রান্ত নানা সরঞ্জাম ও আলামত উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সাথে আর কেউ যুক্ত রয়েছে কি না তা খতিয়ে দেখার পাশাপাশি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30