• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশের উপস্থিতিতে ডিএমপি’র নয়টি সফটওয়্যার সিস্টেম ও অনলাইন প্লাটফর্ম উদ্বোধন 

     adminj 
    29th Apr 2026 5:39 pm  |  অনলাইন সংস্করণ

    ফেরদৌসী আক্তার চৌধুরী :- তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নাগরিক সেবা ও সুরক্ষা জোরদার করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিএমপি আজ ২৯ এপ্রিল ২০২৬ তারিখ আরও নয়টি সফটওয়্যার সিস্টেম ও অনলাইন প্লাটফর্ম উদ্বোধন করা হয়েছে।

    এগুলো হলো- Al Based Road Transport Act Violation Detection System. হোটেল বোর্ডার ইনফরমেশন সিস্টেম (Hotel Boarder Information System), হ্যালো ডিএমপি অ্যাপ ও ডিএমপি অনলাইন ট্রেনিং সিস্টেম (DMP Online Training System), ডিএমপি রেসিডেন্স এলোকেশন সিস্টেম (DMP Residence Allocation System). ডিএমপি লিভ ম্যানেজমেন্ট সিস্টেম (DMP Leave Management System), ট্রাফিক ডিউটি ডিস্ট্রিবিউশন সফটওয়্যার (Traffic Duty Distribution Software), এমপ্লয়ি পারফর্মেন্স ইভালুয়েশন সফটওয়্যার সিস্টেম (DMP Employee Performance Evaluation Software) ও ডিএমপি ট্রাফিক নিউজ আর্কাইভ।

    ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তথ্য প্রযুক্তি ব্যবহার করে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ট্রাফিক আইন লঙ্ঘন শণাক্ত ও আইন প্রয়োগের উদ্দেশ্যে Al Based Road Transport Act Violation Detection System চালু করতে যাচ্ছে। ইতোমধ্যে ঢাকা সিটি কর্পোরেশন ও ডিএমপি’র উদ্যোগে ঢাকার হোটেল ইন্টারকন্টিন্যান্টাল, বাংলামোটর, কারওয়ান বাজার, বিজয় সরনী, জাহাঙ্গীর গেট, আব্দুল গণি রোড সহ মোট ২৫টি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল চালু করা হয়েছে। ক্রমান্বয়ে এর সংখ্যা বৃদ্ধি পাবে। এই ২৫টি সিগন্যাল পয়েন্টে স্থাপিত ক্যামেরা ব্যবহার করে যান চলাচল মনিটর ও ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করে ই-ট্রাফিক প্রসিকিউশনের মাধ্যমে মামলা দায়ের করার প্রক্রিয়া চালু করা হবে।

    হোটেল বর্ডার ইনফরমেশন সিস্টেমের (Hotel Boarder Information System) মাধ্যমে ঢাকার বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থানকারী অতিথিদের তথ্য ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সংরক্ষণ করা হবে। এর ফলে হোটেলে অবস্থানকারী সন্দিগ্ধ বা অপরাধীকে শনাক্ত ও আইনের আওতায় আনা সহজ হবে, নগরে হোটেলকেন্দ্রিক অপরাধ কমবে ও নাগরিক সুরক্ষা জোরদার হবে।

    ডিএমপি অনলাইন ট্রেনিং ম্যানেজমেন্ট সিস্টেম (DMP Online Training System) এর মাধ্যমে পুলিশ সদস্যরা তাদের পুলিশিং দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন কোর্স সম্পন্ন করতে পারবেন ও নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহন করে এ বিষয়ে সার্টিফিকেট অর্জন করতে পারবেন। এর ফলে পুলিশ সদস্যরা সরাসরি প্রশিক্ষণকেন্দ্রে না গিয়েও সুবিধা অনুযায়ী সময়ে কোর্স সম্পন্ন করে নিজেদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করতে পারবেন, এবং নাগরিকদের পুলিশি সেবা প্রদানে আরও কার্যকর ও দক্ষ ভূমিকা রাখতে পারবেন।

    ডিএমপি রেসিডেন্স এলোকেশন সিস্টেম (DMP Residence Allocation System) এর মাধ্যমে ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের বাসা বরাদ্দ ব্যবস্থাপনা সহজ ও অনলাইন ভিত্তিক হবে এবং বাসা বরাদ্দ প্রক্রিয়া স্বচ্ছ ও দ্রুত হবে।
    ডিএমপি লিভ ম্যানেজমেন্ট সিস্টেম (DMP Leave Management System) এর মাধ্যমে পুলিশ সদস্যদের ছুটি প্রদান পদ্ধতি ডিজিটালাইজড হবে এবং ছুটি প্রদান প্রক্রিয়া স্বচ্ছ ও দ্রুত হবে।

    ট্রাফিক ডিউটি ডিস্ট্রিবিউশন সফটওয়্যার এর মাধ্যমে ট্রাফিক সদস্যদের প্রথাগত ডিউটি বণ্টন পদ্ধতির পরিবর্তে একটি প্লাটফর্মে এনে সম্বনিত পদ্ধতিতে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করবেন। এটি শুধুমাত্র ডিউটি বণ্টনই নয়, বরং মাঠপর্যায়ে মোতায়েনকৃত জনবলের অবস্থান ও কার্যক্রম রিয়েল-টাইম তদারকি করার ক্ষমতা প্রদান করবে।

    এমপ্লয়ি পারফর্মেন্স ইভালুয়েশন সফটওয়্যার সিস্টেম (DMP Employee Performance Evaluation Software) ব্যবহার করে পুলিশ সদস্যদের দৈনন্দিন কার্যক্রম ও পেশাগত অজর্ন মূল্যায়ন করা হবে ও প্রয়োজন অনুযায়ী প্রনোদনা প্রদান বা দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা গ্রহন করা হবে।

    ডিএমপি ট্রাফিক নিউজ আর্কাইভ (DMP Traffic News Archive) ডিএমপির ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সংবাদ ও পুলিশি কার্যক্রম সম্পর্কিত সংবাদ আর্কাইভ হিসেবে রাখা। এর ফলে যে কেউ এক ক্লিকে ট্রাফিক পুলিশ সহ ডিএমপির পুলিশি কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশ নাগরিক সেবা ও কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা সর্বতোভাবে জনগণের পাশে রয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930