ঢাকা জেলা ডিবি দক্ষিণের জালে ৩ মাদক ব্যবসায়ীকে ১৬০ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :- বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ১৬০ (একশত ষাট) পিচ ইয়াবা ট্যাবরেট‘সহ ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব আশফাক রাগীব হাসান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিঃ)/ ইয়াকুব আলী এবং এসআই (নিঃ)/ মোঃ আপেল মাহমুদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০২টি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসআই (নিরস্ত্র)/ ইয়াকুব আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১৬/০৯/২০২৬ খ্রিঃ ২২.৩৫ ঘটিকায় কেরাণীগঞ্জ মডেল থানাধীন রোহিতপুর সাকিনস্থ শরীফ মার্কেট (বোডিং চৌরাস্তা) এর সামনে পাকা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ শাহ আলম (৩২), পিতা-আঃ কুদ্দুস, মাতা-ছাহেরা খাতুন, সাং-ছাতিরচর ৯নং ওয়ার্ড, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকা‘কে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
পৃথক অপর একটি অভিযানে এসআই (নিরস্ত্র)/ মোঃ আপেল মাহমুদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১৭/০৯/২০২৬ খ্রিঃ ০১.১৫ ঘটিকায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের মিরেরচর বাজারে আলী আজগর মেম্বারের এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মোঃ রিফাত হাসান (১৯), পিতা-মোঃ রিপন মিয়া, মাতা-রোজিনা বেগম, সাং-ইকুরিয়া বেপারী পাড়া, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা‘কে ৩৬ পিচ ইয়াবা ট্যাবলেট, ৩। রোজিনা বেগম (৪০), স্বামী-মোঃ রিপন মিয়া, পিতা-মৃত মোঃ আবুল মিয়া, মাতা-মৃত জাহানারা বেগম, সাং- ইকুরিয়া বেপারী পাড়া, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা‘কে ২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ১। কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-৪১, তারিখ-১৭/০৯/২০২৬ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০(ক), ২। দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৫৭, তারিখ-১৭/০৯/২০২৬ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (ক) রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো।
Array