• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ডেমড়া  থেকে ১৯৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-১০ 

     adminj 
    18th Sep 2026 9:24 am  |  অনলাইন সংস্করণ

    আবু তাহের শেখ :-  ডেমড়া থেকে ১৯৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-১০। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে এসআরবি-এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ১৭/০৯/২০২৬ তারিখ ডিএমপি, ঢাকার ডেমরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-১০।

    গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল ১৭/০৯/২০২৬ তারিখ রাত অনুমান ১৯:৪৫ ঘটিকায় ডিএমপি, ঢাকার ডেমরা থানাধীন বড়ভাঙ্গা এলাকায় ১৯৫ (একশত পঁচানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট, যার অবৈধ আনুমানিক বাজার মূল্য ৫৮,৫০০/- (আটান্ন হাজার পাঁচশত টাকা), সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ রায়হান (২৮), পিতা— মৃত আব্দুর রহিম, সাং—বড়ভাঙ্গা, থানা—ডেমরা, ডিএমপি, ঢাকা বলে জানা যায়। এ সময় তার নিকট হতে ০১টি মোবাইল ফোন ও মাদক ক্রয় বিক্রয়ের নগদ ৫,৫৮০/- (পাঁচ হাজার পাঁচশত আশি টাকা) জব্দ করা হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত মোঃ রায়হান (২৮) ডিএমপি, ঢাকার ডেমরা থানার একটি মাদক মামলার আসামী।

    প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ডিএমপি, ঢাকার ডেমরা’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। এসআরবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবি অভিযান অব্যাহত রাখবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930