• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মুন্সিগঞ্জের পদ্মাসেতু উত্তর থানা এলাকা হতে আনুমানিক ০২ লক্ষ ১০ হাজার টাকা মূল্যমানের ০৭ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ 

     adminj 
    28th Aug 2026 2:22 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :-  মুন্সিগঞ্জের পদ্মাসেতু উত্তর থানা এলাকা হতে আনুমানিক ০২ লক্ষ ১০ হাজার টাকা মূল্যমানের ০৭ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

    ১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ২৮/০৮/২০২৬ তারিখ দুপুর অনুমান ১৩.৪৫ ঘটিকার সময় মুন্সিগঞ্জ জেলার পদ্মাসেতু উত্তর থানাধীন মেদেনীমন্ডল সাকিনস্থ পদ্মাসেতু টোলপ্লাজা সংলগ্ন এলাকা হতে মাদকসহ মাদক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

    ২। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার পদ্মাসেতু উত্তর থানাধীন মেদেনীমন্ডল সাকিনস্থ পদ্মাসেতু টোলপ্লাজা সংলগ্ন এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। এসময় টোলপ্লাজা সংলগ্ন খুলনাগামী লেনে একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে ০৭ (সাত) কেজি গাঁজা, যার আনুমানিক বাজার মূল্য ২,১০,০০০/- (দুই লক্ষ দশ হাজার টাকা), সহ ০২ (দুই) জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের নাম ১। ইয়াসিন (৫৫), পিতা-ছোলেমান, সাং-চৌয়ারা ধনপুর ও ২। আব্দুল আলীম (৪৫), পিতা-মৃত আঃ আজিজ, সাং-ধনাইতরী, উভয় থানা-কুমিল্লা সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে দুইটি মোবাইল ফোন এবং নগদ কিছু টাকা উদ্ধার করা হয়।

    ৩। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    ৪। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2026
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31