শরীয়তপুরে অরর্ক্ষিত পানির পাম্পের পাইপে ওড়না পেচিয়ে নারীর মৃত্যু
কবির হোসেন সরদার, শরীয়তপুর জেলা প্রতিনিধি : – শরীয়তপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডে বিদ্যুৎ চালিত পানির পাম্পের পাইপে ওড়না পেচিয়ে রোজিনা বেগম ৩৫ নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল এগারোটার দিকে হাজ বাসার গ্রামের চর পালং বালুরঘাট কৃর্তিনাসা নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানিয়সূত্রে জানা যায় ওই এলাকার কাসেম খান ও লোকমান খান , দুই ব্যক্তি ইরি ব্লকের শেষ কার্যক্রমের জন্য নদীর পাড়ে বিদ্যুৎ চালিত পানির পাম স্থাপন করেন তবে পাম্পটি যথাযথ নিরাপত্তা ছাড়াই পরিচালিত হয়েছিল বলে অভিযোগ জানিয়েছেন এলাকাবাসী।
ঘটনার সময় রোজিনা বেগম স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে পাম্পের পাস দিয়ে যাচ্ছিলেন, এ সময় তার পরনের ওড়না চলতি মোটরের সাথে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে পালং মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতালে মর্ঘে পাঠানো হয়
নিহতের ভাই আবুল হোসেন বলেন প্রতিবছর এখানে শেচের জন্য মটর বসানো হয় এ বছরও হয়েছে কিন্তু কোন ধরনের নিরাপত্তা জনিত ব্যবস্থা নেওয়া হয়নি বলেই আমার বোন রোজিনার মৃত্যু হয়েছে আমি সুস্থ বিচার চাই।
এদিকে নিহত রোজিনা র শাশুড়ি বলেন, রোজিনা দুই সন্তান রেখে গেছেন এখন তাদের নিয়ে আমি হতাশাগ্রস্ত ও দুশ্চিন্তায়
পালং মডেল থানার ওসি (তদন্ত)আবির হোসেন জানান “সেচ পাম্প চালু থাকা অবস্থায় রোজিনা নামে এক নারী যাওয়ার সময় চলিত মোটরে অরুনা পেঁচিয়ে দুর্ঘটনা ঘটে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেব।
