ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম।
adminj
23rd Apr 2026 11:59 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক :- ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম।ডিসি ফরিদা খানমকে নিয়োগ দিয়ে বুধবার(২২ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়।অন্যদিকে ঢাকার ডিসি মোঃ রেজাউল করিম কে মন্ত্রীপরিষদ বিভাগের উপসচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম গোপালগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বেড়ে উঠেছেন এবং কর্ম ক্ষেত্রে সকল পর্যায়ে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২৫ তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন সম্মানিত সদস্য।
Array