কাঠালিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে শীর্ষ আলোচনায় হাসিবুল হোসেন বাবু
কাঠালিয়া প্রতিনিধি :-ঝালকাঠির কাঠালিয়া উপজেলা ছাত্রদলের রাজনীতিতে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন হাসিবুল হোসেন বাবু। দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত এই ছাত্রনেতা তৃণমূল নেতা-কর্মীদের কাছে একজন সাহসী, ত্যাগী ও কর্মীবান্ধব নেতৃত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন।
রাজপথের আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় উপস্থিতি এবং দলীয় কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাধারণ সম্পাদক পদে তাকে যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন অনেক নেতা-কর্মী। সংগঠনের দুঃসময়ে নেতা-কর্মীদের পাশে থাকা, সাংগঠনিক দক্ষতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে সাধারণ শিক্ষার্থীদের মাঝেও তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
তৃণমূলের দাবি, যোগ্য ও পরিশ্রমী নেতৃত্ব মূল্যায়ন করা হলে হাসিবুল হোসেন বাবু আগামী দিনে কাঠালিয়া উপজেলা ছাত্রদলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সাধারণ সম্পাদক পদে তাকে দেখতে চান উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বহু নেতা-কর্মী ও সমর্থক।
