গ্রেফতারকৃতের নাম- মোঃ নয়ন মাতুব্বর (২৭)।
মঙ্গলবার (১৯ মে) সকাল ০৯:০৫ ঘটিকায় উত্তর বাসাবো এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
সবুজবাগ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সবুজবাগ থানাধীন উত্তর বাসাবো বিলাস ট্রেইলারিং এন্ড ফেব্রিক্স এর সামনে এক মাদক কারবারি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে নয়ন মাতুব্বরকে গ্রেফতার করে সবুজবাগ থানা পুলিশের একটি টিম। এ সময় তার হেফাজত হতে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
