শরীয়তপুরের ভেদরগঞ্জে দলিল, নামজারী ও খাজনা পরিশোধ; তবুও ভূমি থেকে উচ্ছেদ শেখ ফারুক আলম
নিজস্ব প্রতিবেদক: মালিকানা দলিল আছে, নামজারী আছে, খাজনা পরিশোধ করা আছে; তারপরও ভূমি থেকে উচ্ছেদ করা হয়েছে ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের শেখ ফারুক আলম(৫০)কে। শেখ ফারুক আলমকে শুধু ভূমি থেকে উচ্ছেদ করাই হয়নি; উক্ত ভূমি থেকে তার পুকুরের চাষকৃত মাছ, গাছ ও বাশঁসহ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ বিষয়ে এলাকায় সালিশ দরবার করেও সঠিক কোন বিচার পায়নি শেখ ফারুক আলম। বিভিন্ন মামলা মোকাদ্দমা করেও উচ্ছেদ করতে পারছে না প্রভাবশালী আনিস হাওলাদারের ছেলে হুমায়ুন হাওলাদার গংদের। এমতাবস্থায় দলিলকৃত উচ্ছেদ হওয়া সম্পত্তিতে পুনরায় বসবাস করতে চায় শেখ ফারুক আলম। ফারুক আলম বলেন, “দলিল যার, জমি তার” কথাটি বর্তমান সরকারের স্লোগান হলেও বাস্তবে ভেদরগঞ্জের মহিষার ইউনিয়নের মহিষার মৌজায় এই আইনের প্রয়োগ হয় নাই! আছে শুধু জুলুম, অত্যাচার এবং নির্যাতন! ফারুক আলম আরও বলেন, জমির নিকট গেলে তাকে মেরে ফেলবে।
এ বিষয়ে প্রতিপক্ষ হুমায়ুন হাওলাদারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই সম্পত্তি আমাদের। দলিল ও ওয়ারিশসূত্রে আমরাই এ জমির মালিক। ফারুক শেখ ওয়ারিশ সূত্রে ও দলিলসূত্রে যে জমি দাবি করছে, তারা পূর্বে আমাদের নিকট বিক্রি করে গেছে। এখন ফারুক শেখ মামলা করে আমাদের খামোখাই হয়রানি করছে। তদন্ত করলেই সব বের হয়ে আসবে।
Array