• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • তিতাস গ্যাসের পরিচ্ছন্নতা কর্মীদের এল.ই.ডি স্মার্ট টিভি উপহার দিয়েছেন গাজী জহিরুল ইসলাম সবুজ 

     adminj 
    02nd Jun 2026 4:36 pm  |  অনলাইন সংস্করণ

    নাজমুল হাসান :- তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র পরিচ্ছন্নতা কর্মীদের অনুরোধে চিত্ত বিনোদনের জন্য উপহার প্রদান করা হয়েছে। তিতাস গ্যাসের নিরাপত্তা ডিভিশনের দলনেতা গাজী জহিরুল ইসলাম সবুজ এর ব্যাক্তিগত উদ্যোগে এই উপহার প্রদান করা হয়।সোমবার ২ জুন তিতাস গ্যাসের কেন্দ্রীয় কার্যালয়ের নিরাপত্তা ডিভিশনে এই উপহার প্রদান করা হয়। এ সময় পরিচ্ছন্নতা কর্মীদের হাতে এল.ই.ডি স্মার্ট টিভি তুলে দেন সাবেক ছাত্রনেতা বাংলাদেশ গ্লাস এন্ড সিরামিকস ইনস্টিটিউট এর সাবেক ভিপি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর এর ১ নং যুগ্ম-আহবায়ক তিতাস গ্যাসের নিরাপত্তা ডিভিশনের দলনেতা গাজী জহিরুল ইসলাম সবুজ।
    উপহার বিতরণের সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র নিরাপত্তা ডিভিশনের ব্যাবস্থাপক সুলতান আহমেদ, ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন, সহকারী কর্মকর্তা বাসার মোল্লা,তিতাস গ্যাসের নিরাপত্তা ডিভিশনের দলনেতা আহসান হাবিব লাবলু, তিতাস গ্যাসের কর্মচারী মাহবুবুল আলম,গাজী নজরুল ইসলাম স্বপন, হিরন চোকদার।
    এসময় তিতাস গ্যাসের পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত কর্মীরা গাজী জহিরুল ইসলাম সবুজ এর কাছে আরও বেশ কিছু দাবি-দাওয়া করে। এ সকল আবদার পর্যায়ক্রমে পূরণ করার আশ্বাস দেওয়া হয়।
    এই উপহারের মাধ্যমে তাদের নিষ্ঠা, সততা ও কর্মদক্ষতা ভবিষ্যতে আরও সাফল্যের পথ সুগম করবে—এই কামনা
    করেন কোম্পানির কর্মকর্তারা। গাজী জহিরুল ইসলাম সবুজ বলেন এই উপহার তাদের আগামী দিনে পেশাগত কাজের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ