প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ :- সম্প্রতি সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, জমি দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা মামলায় জড়ানোর অপচেষ্টা এবং গ্রামবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগ সংবলিত যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
আমি, সুলতান উদ্দিন, বাংলাদেশ পুলিশের একজন সদস্য। আমার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগসমূহ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং আমার সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা মাত্র। প্রকৃতপক্ষে বিষয়টি একটি পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধ, যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
বিচারাধীন একটি বিষয়কে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে জনমনে ভুল ধারণা সৃষ্টি করা হয়েছে। আমি কখনো আমার পেশাগত পরিচয় বা প্রভাব ব্যবহার করে কাউকে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত হইনি। আমার স্ত্রী বা পরিবারের সদস্যদের বিরুদ্ধেও যে অভিযোগ আনা হয়েছে, তার কোনো সত্যতা নেই।
আমি বিশ্বাস করি, আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে। তাই সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।
প্রতিবাদকারী
সুলতান উদ্দিন
বাংলাদেশ পুলিশ।
