ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৭৮ জন আসামি গ্রেফতার
adminj
13th Jun 2026 3:28 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক : – ঢাকা জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের ৬ষ্ঠ দিন গত ১২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৭৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তন্মধ্যে ঢাকা (উত্তর) ৩২ জন এবং ঢাকা (দক্ষিণ) ৪৬ জন।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ৪২ জন, গ্রেপ্তারি পরোয়ানায় ২২ জন অন্যান্য মামলায় ১৪ আসামি রয়েছে।
অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে ঢাকা জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
Array