• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • খিলক্ষেত থেকে ৪০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) 

     adminj 
    26th Jun 2026 6:50 am  |  অনলাইন সংস্করণ

    খিলক্ষেত ৪০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

    রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করে ৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    গ্রেফতারকৃতের নাম- জুয়েল হাওলাদার ওরফে মাহমুদ (২৮)।

    গোয়েন্দা-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) বিকাল আনুমানিক ০৫:১৫ ঘটিকায় গোয়েন্দা-মতিঝিল বিভাগের একটি অভিযানিক দল খিলক্ষেত থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে জুয়েল হাওলাদার ওরফে মাহমুদকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন ও দুটি সিম কার্ড উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

    গ্রেফতারকৃত জুয়েল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। তার বিরুদ্ধে শরীয়তপুরের পালং মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

    গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ