• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে অভিযানের অভিযোগ: টেকেরহাটের আলোচিত বাঘা এনামুল গ্রেপ্তার 

     adminj 
    26th Jun 2026 1:52 pm  |  অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার: :-  মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের দুধের বাজারে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে অভিযান চালিয়ে কয়েকজন দুধ বিক্রেতাকে প্রকাশ্যে অপদস্থ করার ঘটনায় আলোচনায় আসা এনামুল বাঘাকে গ্রেপ্তার করেছে রাজৈর থানা পুলিশ।

    পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে এনামুল বাঘাকে গ্রেপ্তার করে। তার বাড়ি মাদারীপুর জেলার রাজৈর থানার সরমঙ্গল এলাকায়।

    গত ২২ জুন টেকেরহাট বন্দরের দুধের বাজারে এক অভিযানে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে দুধে পানি মেশানোর অভিযোগে কয়েকজন বয়স্ক দুধ বিক্রেতার মাথায় প্রকাশ্যে দুধ ঢেলে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং এলাকাবাসী এর তীব্র নিন্দা জানান।

    স্থানীয়দের অভিযোগ, এনামুল বাঘা কখনো মানবাধিকার কর্মী, আবার কখনো কনটেন্ট ক্রিয়েটর পরিচয়ে বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান পরিচালনা করতেন। অতিরিক্ত প্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ বাড়ানোর উদ্দেশ্যেই তিনি এসব কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেও অভিযোগ রয়েছে।

    এছাড়া, তার বিরুদ্ধে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড, মাদক ব্যবসা এবং আওয়ামী যুবলীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগও রয়েছে। স্থানীয়দের দাবি, এর আগেও তিনি অভিযানের নামে দরিদ্র ও অসহায় মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিয়েছিলেন। পরে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে এবং ভুক্তভোগীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন বলেও জানা যায়।

    রাজৈর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ