ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মহোদয় কর্তৃক সিদ্ধিরগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন।
adminj
28th Jun 2026 1:50 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক :- অদ্য ২৮/০৬/২০২৬ খ্রি. রোজ রবিবার ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ)জনাব এম এ জলিল মহোদয় সিদ্ধিরগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন করেন । অতিরিক্ত ডিআইজি মহোদয়কে সিদ্ধিরগঞ্জ থানার একটি সুসজ্জিত টিম গার্ড অফ অনার প্রদান করেন। অতঃপর তিনি থানার কার্যক্রম ও বিভিন্ন রেজিস্ট্রারপত্র পর্যালোচনা করেন। অতিরিক্ত ডিআইজি জনাব এম এ জলিল মহোদয় থানার সকল অফিসারদের মামলা তদন্ত, বিভিন্ন অভিযোগ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুসন্ধান এবং থানায় আগত সকল দর্শনার্থীদের সাথে ভালো আচরণ পূর্বক আইনী সেবা দেয়ার জন্য নির্দেশ প্রদান করেন। পরিদর্শন শেষে থানা প্রাঙ্গণে তিনি একটি ফলজ গাছের চারা রোপণ করেন। এসময় নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Array