প্রকাশিত সংবাদের প্রতিবাদ
adminj
05th Jul 2026 10:14 am | অনলাইন সংস্করণ
- নিজস্ব প্রতিবেদক :- গত ২৯/০৫/২০২৬ইং তারিখে দৈনিক প্রতিদিন খবর এর অনলাইন পোর্টালে “মিরপুরে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা দাবি মা- ছেলেকে ৪ ঘণ্টা জিম্মি করে টাকা লুটের ঘটনায় গ্রেফতার ১, অপর আসামিকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় । উক্ত সংবাদের এক অংশে অভিযুক্ত সুমনকে আটক করে থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে ক্ষমতার দাপট দেখিয়ে গভীর রাতেই অভিযুক্ত আসামী সুমনকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যায় মর্মে সংবাদে প্রকাশ করা হয়েছে। যা সম্পূর্ণ তথ্যগত ভুল। প্রকৃত পক্ষে দারুস সালাম থানার মামলা নং ১৮(০৬)২০২৬ এ বাদিনীর এজাহারে সুমন নামে কোন আসামির নাম উল্লেখ নেই। এরুপ সংবাদ প্রকাশের কারণে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। দারুস সালাম থানা পুলিশের পক্ষ হতে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাইতেছি।
