ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট‘সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :- বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট‘সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব মোঃ রেজাউল করিম, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/ মোঃ আব্দুস সাফিউল আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০১টি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসআই (নিরস্ত্র)/ মোঃ আব্দুস সাফিউল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১৯/০৭/২০২৬ খ্রিঃ ১৩.১৫ ঘটিকায়
ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা মাঠেরকোণা ঝিলমিল থেকে কদমতলী যাওয়ার মেইন রাস্তার পশ্চিম পার্শ্বে মেজবান কাচ্চি ঘরের সামনে পাকা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ০১। মোঃ মাসুম (৩৭), পিতা-মোঃ আলাউদ্দিন, মাতা-মৃত নিলুফা আক্তার, সাং-উত্তর লক্ষণখোলা, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ কে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে দক্ষিন কেরাণীগঞ্জ থানার মামলা নং-৪৩ তাং-১৯/০৭/২০২৬ খ্রিঃ । ধারা-২০১৮ ইং সনের মাদক আইনের ৩৬(১) এর ১০(ক) রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো।
Array