ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ২০০(দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ (তিন) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
adminj
21st Jul 2026 1:33 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক :- বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ২০০(দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ (তিন) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে ১৯/০৭/২০২৬ খ্রি. তারিখ ২১:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। আব্দুর রহিম (২২), পিতা-গোলাম হোসেন, ২। মেহেদী হাসান রিমন (২৫), পিতা-আসাদুর রহমান রিপন, ৩। মোঃ আফসার হোসেন (৫০), পিতা-সোলেমান ভান্ডারীদের ২০০(দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ২০ গ্রাম, মূল্য অনুমান ৬০,০০০/-ষাট হাজার টাকা) গ্রেফতার করেন।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Array