ঢাকা জেলার ডিবি (উত্তর) ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
adminj
23rd Jul 2026 10:16 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক :- বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে ২২/০৭/২০২৬ খ্রি. তারিখ ১৩:৩০ ঘটিকায় ধামরাই থানাধীন আমিন মডেল টাউন এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ হাবিবুর রহমান ওরফে বাবু (৩০), পিতা-মোঃ আঃ জলিলকে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ২০ গ্রাম, যাহার মূল্য অনুমান (৬০,০০০/- ষাট হাজার টাকা) গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত আসামীর বিরুদ্ধে ৬ টি মাদক মামলা রয়েছে।
ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Array