• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ০৮ (আট) বোতল ফেয়ারডিল ও ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট‘সহ ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। 

     adminj 
    16th Aug 2026 6:09 am  |  অনলাইন সংস্করণ
    1. কবির হোসেন মন্জু :- বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ০৮ (আট) বোতল ফেয়ারডিল ও ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট‘সহ ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
      ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব মোঃ রেজাউল করিম, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/ মোঃ হারুনুর রশিদ এবং এসআই (নিরস্ত্র)/ মোঃ আপেল মাহমুদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০২টি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।

    এসআই (নিরস্ত্র)/ মোঃ হারুনুর রশিদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১৪/০৮/২০২৬ খ্রিঃ ২২.০৫ ঘটিকায় দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ সাকিনস্থ বিআরটিএ এর মূল ফটকের সামনে পাকা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ ইউসুফ হোসেন (২৫), পিতা-মোঃ এমদাদ হোসেন, মাতা-পারভীন বেগম, সাং-জপসা, থানা-নড়িয়া, জেলা-শরীয়তপুর, বর্তমান সাং-শ্যামপুর সিএনজি পাম্পের পাশে হাজী সাহেবের বাড়ি, থানা-শ্যামপুর, ঢাকা মহানগর, ঢাকা‘কে ০৮ বোতল ফেয়ারডিলসহ গ্রেফতার করেন।

    পৃথক অপর একটি অভিযানে এসআই (নিরস্ত্র)/ মোঃ আপেল মাহমুদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১৫/০৮/২০২৬ খ্রিঃ ০১.৩০ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ড রসরাজ মিষ্টান্ন ভান্ডারের সামনে পাকা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মোঃ সজিব খান (৩০), পিতা-রহিম খান, মাতা-মুসলেহা বেগম, সাং-রুইতা, থানা-দোহার, জেলা-ঢাকা‘কে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৩। মোঃ সোহান (৩০), পিতা-মোঃ সাইজ উদ্দিন, মাতা-সিমা বেগম, সাং-মধুরখোলা, থানা-দোহার, জেলা-ঢাকা‘কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

    উল্লেখ্য যে, ধৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2026
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31