ঢাকা জেলা ডিবি (উত্তর) কর্তৃক ৭৪৫ পিস ইয়াবাসহ ৯ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
adminj
18th Aug 2026 11:01 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক :- বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবি (উত্তর) কর্তৃক ৭৪৫ পিস ইয়াবাসহ ৯ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভিন মহোদয়ের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম-এর নেতৃত্বে ১৭ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে সর্বমোট ৭৪৫ (সাতশত পঁয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৯ (নয়) জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Array