ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক অভিযানে ০৬ (ছয়) কেজি গাঁজা সহ ০১ (এক) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
adminj
26th Aug 2026 7:23 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক :- বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক অভিযানে ০৬ (ছয়) কেজি গাঁজা সহ ০১ (এক) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে ২৫/০৮/২০২৬খ্রিঃ তারিখ ১৪:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন আমিন বাজার এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ সাব্বির আহম্মেদ ওরফে রাকিবুল ইসলাম সাব্বির (২২),পিতা- মোঃ ফোরকান সিকদারকে ০৬ (কেজি) গাঁজাসহ যাহার মূল্য অনুমান ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা গ্রেফতার করেন।
ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Array