কদমতলী থানাধীন শনিরআখঁড়া পলাশপুরে রাতের আঁধারে অবৈধভাবে রাস্তা কেটে গ্যাস সংযোগ দেন তথাকথিত ঠিকাদার পরিচয় দানকারী স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি ও দালাল চক্র সিন্ডিকেট
adminj
16th Sep 2026 1:00 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক :- রাজধানীর কদমতলী থানাধীন শনিরআখঁড়া পলাশপুর এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে রাস্তা কেটে তথাকথিত ঠিকাদার পরিচয় দানকারী তিতাসের নাম ভাঙ্গিয়ে অসাধকর্মীদের পাহারায় গোপনে অবৈধভাবে মোটা অংকের টাকার বিনিময়ে প্রত্যেক বাড়ি থেকে ৪০ থেকে ৭০ হাজার অর্থ নিয়ে অবৈধ নতুন অথবা পুরাতন লাইনে ডাইরেক্ট গ্যাস সংযোগ দিয়ে যাচ্ছে স্থানীয়ভাবে প্রভাবশালী কিছু ব্যক্তি ও দালাল চক্র একটি সিন্ডিকেট । এতে করে এলাকায় বৈধ ভাবে যাদের গ্যাস সংযোগ রয়েছে তারা প্রতিনিয়ত ভোগান্তি বেড়ে যাচ্ছে । এদিকে এলাকার সুশীল সমাজ অবৈধ গ্যাস সংযোগের বিষয়টি একাধিকবার মহাসড়কে মানববন্ধন সহ রায়েরবাগ তিতাস গ্যাস কর্মকর্তাদের জানালেও আমলে নিচ্ছেনা বলে জানিয়েছেন এলাকার সুশীল সমাজ ও ভুক্তভোগীরা।
Array