রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৬৪, উদ্ধার মাদক ও স্বর্ণ
adminj
18th Sep 2026 6:55 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক :- রাজধানীতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পরিচালিত নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫৮টি মামলা করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগে ৪০ জন, ওয়ারীতে ৭৯ জন, মতিঝিলে ৭৭ জন, তেজগাঁওয়ে ১১৪ জন, মিরপুরে ১৫৩ জন, গুলশানে ৩৬ জন, উত্তরা বিভাগে ৩৫ জন এবং গোয়েন্দা বিভাগে চারজন রয়েছেন।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ২ হাজার ১৯৪ পিস ইয়াবা, ৩ কেজি ৭১৫ গ্রাম গাঁজা এবং ৬২ গ্রাম হেরোইন। এছাড়া ছয়টি মোবাইল ফোন, সাত জোড়া চোরাই জুতা, ২০০ দশমিক ১৫ গ্রাম স্বর্ণালংকার ও ১ হাজার পিস রং কাগজ উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনার সময় এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্টদের আটক করে থানায় নেওয়া হয়।
Array