রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের আওতাধীন ভূমি
নিজস্ব প্রতিনিধি :- দালাল চক্রের দৌরাত্ম্যে সেবাগ্রহীতারা অতিষ্ঠ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। সেবাগ্রহীতাদের দাবি, ভূমি অফিসে কাজের জন্য কেউ গেলে তাদেরকে দালালদের সঙ্গে নির্ধারিত চুক্তি করতে বাধ্য করা হয়। অভিযোগ রয়েছে, শেখ আনোয়ারের নেতৃত্বে অন্তত ১০ জনের একটি চক্র ভূমি অফিসের সামনে অবস্থান করে সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থের বিনিময়ে কাজ করিয়ে দেওয়ার নামে দালালি করছে। তাদের প্রভাবের কারণে অনেক সময় ভূমি অফিসের কর্মকর্তারাও চাপে পড়ে কাজ করতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
ভূমি অফিসের নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা–কর্মচারী দৈনিক যুগান্তরকে জানান, শেখ আনোয়ার নিজেকে ভূমি অফিসের লোক পরিচয় দিয়ে সেবাগ্রহীতাদের সঙ্গে যোগাযোগ করেন এবং অর্থের বিনিময়ে তাদের কাজ করিয়ে দেওয়ার নামে দালালি করেন। তার সঙ্গে পারভেজ, রাসেল, রিয়াজ, সুমন, সাইফুল, রাশেদ ও জসিমসহ আরও কয়েকজন জড়িত রয়েছে বলে জানা গেছে। ওই কর্মকর্তা বলেন, এই চক্রের দৌরাত্ম্যে সেবাগ্রহীতারা অসহায় হয়ে পড়ছেন এবং অনেক সময় কর্মকর্তারাও তটস্থ থাকেন। তবে একাধিক সেবাগ্রহীতা আবার দালাল আনোয়ারের মাধ্যমে দ্রুত কাজ হওয়ায় তার প্রশংসাও করেছেন বলে জানা গেছে।
Array