দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকার ২৮ বৎসর বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

লতিফ আহমেদ : – বাংলাদেশ ফটো জার্নালিস্টে। ১০ই মার্চ বিকাল ৩ ঘটিকায় দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার ২৮ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল এর আয়োজন করা হয় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব আলমগীর গনি,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোর ছোঁয়া মানব কল্যাণ সোসাইটির চেয়ারম্যান ও প্রতিদিন খবর পত্রিকার সম্পাদক – সরকার জামাল, উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন জসিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকা বিশেষ প্রতিনিধি আরিফুজ্জামান আরিফ। পবিত্র কুরআন থেকে কোরআন তেলাওয়াত করে অনুষ্ঠান আরম্ভ করেন। অতিথিদের বক্তব্য শেষে দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার কিছু সংখ্যক সাংবাদিকদের পত্রিকায় বিশেষ অবদানের জন্য সার্টিফিকেট প্রদান করেন। এবং ইফতারের আগ মুহূর্তে মোনাজাত শেষে ইফতার বিতরণ করেন।
