• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চিলাই খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন গাজীপুর সিটি প্রশাসক 

     adminj 
    31st Mar 2026 3:25 pm  |  অনলাইন সংস্করণ

    বদরুল ইসলাম :- গাজীপুর মহানগরের জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়নের লক্ষ্যে চিলাই খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনপূর্ব প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিশেষ নির্দেশনায় সারা বাংলাদেশের অবৈধভাবে দখল হয়ে যাওয়া ও কলকারখানার ময়লা আবর্জনায় ভরাট হয়ে যাওয়া খাল সমূহ পুনরুদ্ধার ও পানির প্রবাহ চলমান করার প্রকল্পের অংশ হিসেবে গাজীপুরের চিলাই খাল খনন কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে।

    নিজ হাতে খনন কাজের উদ্বোধন করে প্রশাসক মহোদয় বলেন, গাজীপুর মহানগরের সীমার মধ্যে ১৯টি খাল রয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি খাল খনন করা হবে, অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে এবং প্রতিটি খালে স্বচ্ছ পানির প্রবাহ নিশ্চিত করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করার পর প্রথম ছয় মাসে সম্পন্ন করার জন্য অগ্রাধিকার ভিত্তিতে যেসব কর্মসূচি নিয়েছে খাল খনন কর্মসূচিও তাদের মধ্যে একটি।

    গাজীপুর মহানগরের ১৯টি খালের মধ্যে ৬ কি.মি দীর্ঘ চিলাই খাল অন্যতম এবং নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত। আগামী ছয় মাসের মধ্যে এই খালটিকে একটি দৃষ্টিনন্দন খাল হিসেবে নগরবাসীকে উপহার দেওয়া হবে।

    প্রশাসক মহোদয় আরো বলেন, খালের দুই পাশে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ করা হবে, পাশাপাশি ফুলের গাছসহ বিভিন্ন ধরনের গাছ রোপন করা হবে এবং খালের দুই পাশে গড়ে উঠা কলকারখানার অপরিশোধিত ময়লা আবর্জনা নিঃসরণ বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে। নগরীর খালগুলো অবৈধ দখল থেকে মুক্ত করে পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ নিশ্চিত করা গেলে নগরীর জলাবদ্ধতা সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে। নগরবাসী খাল খননের এই কর্মসূচি নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এবং সিটির প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারকে সাধুবাদ জানান। এছাড়াও প্রশাসক মহোদয় আজ গাজীপুর চৌরাস্তায় ড্রেনের ময়লা অপসারণ কাজের উদ্বোধন করেন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031