মানিকগঞ্জের শিবালয় উপজেলায় প্রবাসীর জমি দখল করার অভিযোগ ভূমিদস্যু সোহরাব বিরুদ্ধে।
adminj
02nd Apr 2026 2:31 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক :- উপজেলার শিমুলিয়ার নতুন বাজার সাকরাইল এলাকায় মালয়েশিয়া প্রবাসী রাজু নামে একজনের জমি জোরপূর্বক দখল করে সেখানে ঘর নির্মাণের অভিযোগ একেই এলাকার ভূমিদস্যু সোহরাব ও আলম নামে ব্যাক্তিদের বিরুদ্ধে।
ভুক্তভোগী পরিবারের দাবী প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরেই ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। তিনি প্রবাসে থাকার সুযোগে তার জমি দখলের চেষ্টা করা হচ্ছে এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।
তদন্ত সাপেক্ষে এবং এই বিষয়ে ওখানে বিশৃঙ্খলার যাতে না হয় সেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শিবালয় থানার ভারতপ্রাপ্ত কর্মকর্তা।
Array