• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মাদক সেবনে বাঁধা দেয়ায় রূপগঞ্জে অন্তস্বত্তা গৃহবধূকে লাথি মেরে গর্ভের সন্তানকে হত্যার অভিযোগ 

     adminj 
    24th Apr 2026 6:33 am  |  অনলাইন সংস্করণ

    মোঃ আশিকুর রহমান ইকবাল, রূপগঞ্জ থেকেঃ –  নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রকাশ্য দিবালোকে দলবেঁধে মাদকসেবন করার প্রতিবাদ করায় বিথী আক্তার নামের এক গৃহবধূর পেটে লাথি মেরে পাঁচ মাসের গর্ভের সন্তান কে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    বুধবার দুপুরে মুড়াপাড়া রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে
    এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। । এ ঘটনায় গৃহবধূ বিথী আক্তারের খালা মাকসুদা আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এর আগে গত ১৬ই এপ্রিল দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।

    এ সময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী বিথী আক্তার, তার স্বামী হৃদয় মিয়া ও মাকসুদা আক্তার।

    ভুক্তভোগী গৃহবধূ বীথি আক্তার বলেন, চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ৩নং ওয়ার্ডের আমির, বশির, নয়ন ও রশিদসহ একদল মাদক সেবী আক্তারদের বাড়িতে বসে মাদক সেবন করছিলেন। এ সময় মাদক সেবনে বাধা দেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে বীথিকে এলোপাতাড়ি মারধর করে এবং তার পেটে লাথি দিলে গর্ভে থাকা পাঁচ মাসের সন্তান নষ্ট হয়ে যায় । পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকরা সন্তান নষ্ট হওয়ার বিষয়টি নিশ্চিত হন।
    পাঁচ মাসের গর্ভের সন্তান হত্যায় দায়ের করা মামলায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

    এ বিষয়ে নারায়গঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930