৬০ নং ওয়ার্ড কদমতলী থানা এলাকায় গণসচেতনতা মূলক মিছিল করেন।
সুমন খাঁন :- বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজধানীর কদমতলী থানাধীন ৬০ নং ওয়ার্ড এলাকায় , ০৮ মে, রোজ শুক্রবার জুম্মার নামাজ শেষে মাদক, কিশোর গ্যং, চাদাবাজ, সন্ত্রাস ও দূর্নীতি বিরোধী গণসচেতনতা মূলক মিছিল অনুষ্ঠিত হয়।
একটা মিছিলটি শেষে শনিআখড়া এলাকায় সমাপনী অনুষ্ঠান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, মহানগরীর মজলিসে শূরার সদস্য, কদমতলী জোনের সহকারী পরিচালক জনাব আব্দুর রহিম জীবন।
কদমতলী থানার নায়েবে আমীর জনাব আব্দুল হালিম মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগরীর মজলিসে শূরার সদস্য, কদমতলী থানার ৬০ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত আমীর জনাব মাওলানা মোহাম্মদ জুনাইদ।
জুম্মার নামাজ শেষে মুসল্লিদের ব্যাপক উপস্থিতির মাধ্যমে একটি মিছিল বাহির করেন গ্যাসরোড থেকে শুরু হয়ে শনি আখড়া এলাকায় মিছিলটি শেষ করেন ।
Array