• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দেবিদ্বারে ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ বাবার মৃত্যুর অভিযোগ 

     adminj 
    16th May 2026 12:44 pm  |  অনলাইন সংস্করণ

    শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার বড়আলমপুর দক্ষিণপাড়ায় পারিবারিক কলহের জেরে রাছেল (২৬) নামে এক সন্তানের লাঠির আঘাতে সেনু মিয়া (৬০) নামে এক বৃদ্ধ বাবার মৃত্যুর অভিযোগ উঠেছে।

    শনিবার (১৬ মে ২০২৬) দুপুরে নিজ বাড়িতে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। নিহত সেনু মিয়া ওই এলাকার মৃত আকমত আলীর ছেলে।

    স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর প্রায় ১২টার দিকে পারিবারিক একটি তুচ্ছ বিষয় নিয়ে বাবা সেনু মিয়ার সঙ্গে ছেলে রাছেলের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ছেলে রাছেল ঘরে থাকা একটি লাঠি দিয়ে তার বাবার ওপর হামলা চালায়। লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে সেনু মিয়া ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, বাবা-ছেলের মধ্যে মাঝেমধ্যেই পারিবারিক বিষয় নিয়ে বিরোধ হতো। তবে এমন মর্মান্তিক পরিণতি কেউ কল্পনাও করেনি। নিহত সেনু মিয়া এলাকার একজন শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

    খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

    এ বিষয়ে দেবিদ্বার/ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহিন জানান, “ঘটনার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031