রাজৈরে এইমস ফুড এন্ড বেভারেজ নামক কোম্পানীকে ৩০ হাজার টাকা অর্থদন্ড
শরীফুল ইসলাম, মাদারীপুর প্রতিনিধি :- মাদারীপুর রাজৈর উপজেলাধীন আমগ্রাম ইউনিয়নে অবস্থিত ‘ এইমস ফুড এন্ড বেভারেজ’ নামক একটি ফুড ফ্যাক্টরিতে আজ (২১ মে) রোজ: বৃহস্পতিবার বিকাল ৬.০০ ঘটিকার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নেওয়াজ শিশির।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর উপজেলা সহকারী (ভূমি) নাহিদ নেওয়াজ শিশিরের নেত্রীত্বে এইমস ফুড এন্ড বেভারেজ নামক একটি ফুড ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেন। এ সময় বিএসটিআইয়ের লাইসেন্স ও ল্যাব টেস্ট ছাড়াই শিশু খাদ্য উৎপাদন এবং ফুড গ্রেড কেমিক্যালের গুড়া রঙ ব্যবহার করে বাচ্চাদের ফ্লেভার ড্রিংক্স, ললিপপ ড্রিংক্স তৈরি ও বাজারজাতকরণের অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে বিএসটিআই আইন ২০১৮ এর ২৭ ধারায় ৩০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করেন। বর্তমানে ফ্যাক্টরি সাময়িক সীলগালা কওে দেয়া হয়েছে ও প্রয়োজনীয় স্যাম্পল ল্যাব টেস্ট এর জন্য বিএসটিআইয়ের বরাবর প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
Array