• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সাভারের মাদক সম্রাট রঞ্জিতকে ১২ লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে ডিবি পুলিশের বিরুদ্ধে 

     adminj 
    23rd May 2026 8:59 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি :-  সাভারে মাদক সম্রাটকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ডিবির এসআই সুজিত কুমারের বিরুদ্ধে। সাভারের ডিবির একটি টিম গত ২২ মে ২০২৬ ইং তারিখ ( শুক্রবার) দুপুরে সাভারের বেদে পল্লীতে অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ রোকসানা আক্তার ওরফে রুকশা ও সাকিব নামের দুই মাদক কারবারিকে আটক করে। তারা দুজনেই ওই এলাকার চিহ্নিত মাদক সম্রাট রঞ্জিতের সাব-ডিলার হিসেবে পরিচিত।

    আটককৃতদের ছাড়িয়ে নিতে রঞ্জিত সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউনের সামনে ডিবির গাড়ির কাছে যান। এ সময় ডিবি টিমের সদস্যরা তাকে হেঁচকা টান দিয়ে জোরপূর্বক ডিবির গাড়িতে তুলে আটক করেন ।

    অভিযোগ উঠেছে, আটকের পর গভীর রাত পর্যন্ত পুলিশের সঙ্গে দর-কষাকষি চলে।

    পরবর্তীতে রাত পৌনে ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার রেডিও কলোনি এলাকার একটি তেল পাম্পের কাছ থেকে ১২ লাখ টাকার বিনিময়ে রঞ্জিতকে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা রাকিবের মাধ্যমে এই অর্থ লেনদেন হয়েছে বলে সূত্রে জানা যায়।

    এ বিষয়ে সুজিত কুমার মৃধাকে ফোনে সংযোগ না পেয়ে ঢাকা জেলা (উত্তর) ডিবির ওসি সাইদুল ইসলাম বলেন বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। যদি আমার কোন এসআই এরকম ঘটনার সাথে জড়িত থাকার সু নির্দিষ্ট অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে ।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031