• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ফরিদপুরে বাস এম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ একই পরিবারের ৪ জন সহ নিহত ৫ 

     adminj 
    24th May 2026 11:44 am  |  অনলাইন সংস্করণ

    মিজানুর খান,ফরিদপুর :- ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল সোয়া ১০টার দিকে ফরিদপুর -বরিশাল মহাসড়কের নগরকান্দা সদর উপজেলার শংকরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত ব্যক্তিরা হলেন মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ী এলাকার জাহাঙ্গীর মোল্লা (৬৫), তাঁর স্ত্রী মাজেদা আক্তার (৫৫), জাহাঙ্গীর মোল্লার ভাই আলমগীর মোল্লা (৬০) ও তাঁর স্ত্রী খুশিদা বেগম (৫০)। এ ছাড়া নিহত হয়েছেন অ্যাম্বুলেন্সের চালক একই এলাকার কাওছার হোসেন (২৮)।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিআরটিসির বাস যার নং- (ঢাকা মেট্রো ব -১৫- ৬৪৩৬) ফরিদপুর থেকে ঢাকায় যাচ্ছিল। অন্যদিকে অ্যাম্বুলেন্সটি মাদারীপুর থেকে ফরিদপুরে আসছিল। সকাল সাড়ে ১০টার দিকে শংকরপাশা এলাকায় পৌঁছালে বাসটির সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়।

    দুর্ঘটনা ঘটার সাথে স্হানীয় লোকজন এম্বুলেন্সে আটকে যাওয়া চার জনকে বাহির করতে সক্ষম হয়।

    পরে খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে চালকের লাশ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। তবে বাসটির বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

    দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছান নিহত জাহাঙ্গীর মোল্লার পরিবারের সদস্যরা। এ সময় জাহাঙ্গীর মোল্লার ভাগনি জাফরিন আক্তার বলেন, ‘আমার মেজ মামা আলমগীর মোল্লা কিছুদিন আগে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে আজ ফরিদপুরে ডাক্তার দেখানোর জন্য সকাল ৯টার দিকে অ্যাম্বুলেন্স ভাড়া করে রওনা হন সবাই। আমার মামার আর চিকিৎসা করানো হলো না। একই সঙ্গে আমার দুই মামা ও মামি নিহত হন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031