কালিহাতী রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন: সভাপতি আনিছুররহমান, সম্পাদক মনির হোসেন
মোঃ রমজান আলী :- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘কালিহাতীরিপোর্টার্স ইউনিটি’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।এতে সর্বসম্মতিক্রমে আনিছুর রহমান শেলীকে সভাপতি এবং মনির হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিতকরা হয়েছে।
শনিবার (১৩ জুন) সকাল ১১টায় কালিহাতীরিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যেরমতামতের ভিত্তিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরাহলেন, সহ-সভাপতি সুমন চন্দ্র ঘোষ, শরিফুল ইসলাম মাহফুজ, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুলইসলাম সবুজ, নেহাল খান, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা স্বাধীন, অর্থ সম্পাদক নাহিদ খান,দপ্তর সম্পাদক দেবাশীষ কর্মকার, ক্রীড়া সম্পাদক সাইদুর রহমান সমীর, প্রচার ও প্রকাশনাসম্পাদক মোঃ মমিন হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাদিয়াত হোসেন।
কার্যনির্বাহীসদস্য রশিদ আহাম্মদ আব্বাসী, দাস পবিত্র, আবু সাঈদ, মিজানুর রহমান শামীম, সুমন মিঞাপ্রমুখ। সভায় বক্তারা বলেন, কালিহাতী উপজেলার সর্বস্তরের মানুষের অধিকার আদায় ও বস্তুনিষ্ঠসাংবাদিকতা চর্চায় কালিহাতী রিপোর্টার্স ইউনিটি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে।নতুন এই কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল এবং বেগবান হবে।
এদিকে নতুনকমিটি গঠনের খবর ছড়িয়ে পড়লে কালিহাতীর বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনেরনেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছাও অভিনন্দন জানিয়েছেন।
নব-নির্বাচিত সভাপতি আনিছুর রহমান শেলী ও সাধারণ সম্পাদক মনিরহোসেন সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং এলাকার সার্বিক উন্নয়নে বস্তুনিষ্ঠ সংবাদপরিবেশনের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।
Array