• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ আটক ২, উদ্ধার চাইনিজ কুড়াল ও কাটার 

     adminj 
    16th Jun 2026 7:57 am  |  অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার :শরীফুল ইসলাম :- মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী মিরাকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপ, চাইনিজ কুড়াল ও হাইড্রোলিক লোহা কাটার যন্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার তত্ত্বাবধানে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাজেদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানকালে মাদারীপুর সদর থানার মিরাকান্দি এলাকায় মজিবর মেম্বারের বাড়ির সামনে পাকা সড়কে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা একটি পিকআপ ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ জানতে পারে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে অভিযানকারী দল দুইজনকে আটক করতে সক্ষম হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, ফরিদপুর জেলাধীন সালথা থানার মিরাকান্দি গ্রামের হারেচ মোল্লার ছেলে হাসিবুল হাসান ওরফে জসিম মোল্লা, এবং একই জেলার কোতোয়ালি থানার পশ্চিম গঙ্গাবদ্ধি এলাকার মুন্নাফ শেখের ছেলে মজনু শেখ (৩৫)।পুলিশ তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি লোহা কাটার হাইড্রোলিক যন্ত্র ও একটি পিকআপ জব্দ করে।
    এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ