• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ফরিদপুর থেকে ৫,৮১০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ এবং মাদক বহনে ব্যবহৃত পিকাআপ জব্দ  

     adminj 
    17th Jun 2026 2:03 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি  :- ফরিদপুর থেকে ৫,৮১০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ এবং মাদক বহনে ব্যবহৃত পিকাআপ জব্দ

    র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ১৭/০৬/২০২৬ তারিখ দুপুর অনুমান ১৪.৫০ ঘটিকার সময় র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদক উদ্ধার ও মাদক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

    গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ১৭/০৬/২০২৬ তারিখ দুপুর অনুমান ১৪.৫০ ঘটিকার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রাজবাড়ী মোড় এলাকায় ফরিদপুর টু মাগুরাগামী মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপনপূর্বক সন্দেহজনক গাড়ী তল্লাশী করে। তল্লাশী করাকালীন একটি পিকআপ হতে ৫,৮১০ (পাঁচ হাজার আটশত দশ) পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য ১৭,৪৩,০০০/- (সতেরো লক্ষ তেতাল্লিশ হাজার টাকা), সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম ১। মোঃ কবির হোসেন (৩১), পিতা- মোঃ মামুন হোসেন, সাং- ছেঁউড়িয়া, থানা- কুমারখালী, জেলা- কুষ্টিয়া ও ২। মোঃ ইব্রাহিম শেখ (২৩), পিতা- মোঃ আলম শেখ, সাং- হাজরাপাড়া, থানা- পাংশা, জেলা- রাজবাড়ী বলে জানা যায়। এ সময় মাদক বহনে ব্যবহৃত পিকাআপটি জব্দ করা হয়।

    প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে।

    মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ