গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ
adminj
18th Jun 2026 2:39 pm | অনলাইন সংস্করণ
অনিক সিকদার :- গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ নেতা শ্রী শুশান্ত ঘোষ স্বেচ্ছায় দলীয় পদ ও পদবি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার (১৭ জুন) শ্রী শুশান্ত ঘোষ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
শ্রী শুশান্ত ঘোষ উপজেলার মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ছিলেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণ বিবেচনায় স্বেচ্ছায় ও সজ্ঞানে দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, দলীয় পদ থেকে অব্যাহতি নেওয়ার এ সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত এবং কারও প্ররোচনায় নেওয়া হয়।শ্রী শুশান্ত ঘোষ বলেন, আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। ভবিষ্যতেও আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকব না।
Array