• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চাঞ্চল্যকর শিশু হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ* 

     adminj 
    21st Jun 2026 4:07 am  |  অনলাইন সংস্করণ

    মোখলেছুর রহমান   :-  রাজধানীর ধানমন্ডিতে আলোচিত শিশু রিক্তা মনি হত্যা মামলার মূল দুই আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির ধানমন্ডি থানা পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সবিবুর রহমান (৪৬) ও ২। ফারাহ নুসরাত ওরফে বর্নি (৪০)।

    ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, ভিকটিম রিক্তা মনি পারিবারিক অস্বচ্ছলতার কারণে প্রায় ৩১ মাস আগে ঢাকায় গৃহকর্মীর কাজে নিয়োজিত হয়। বাদীর পূর্ব পরিচিত ব্যক্তি মোঃ গাজিবুর রহমান জনৈক আইয়ুব আলীর মাধ্যমে তাকে ধানমন্ডি এলাকার একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজে দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, সেখানে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো।

    থানা সূত্রে আরও জানা যায়, শুক্রবার (১৯ জুন) সকাল আনুমানিক ৬:০০ ঘটিকায় ধানমন্ডি থানাধীন ওই বাসার ১১ তলা ভবনের বারান্দা থেকে শিশু রিক্তা মনি নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং বাম হাত ভাঙা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় নিহতের পিতার অভিযোগের ভিত্তিতে বাদী হয়ে শনিবার (২০ জুন) ধানমন্ডি থানায় একটি হত্যা রুজু করা হয়।

    এরই ধারাবাহিকতায়, একই দিন (২০ জুন) রাত আনুমানিক ৩:৩০ মিনিটে ধানমন্ডি থানা পুলিশের একটি টিম ধানমন্ডি থানাধীন নিজ বাসা থেকে গৃহকর্তা ইঞ্জিনিয়ার সাবিবুর রহমান এবং তার স্ত্রী ফারাহ নুসরাত ওরফে বর্নিকে গ্রেফতার করে।

    গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ