নারীসহ অবরুদ্ধ বিআইডব্লিউটিএর বন্দর পরিচালক আরিফ হাসনাত; ১০ লাখ টাকায় রফাদফা!
নিজস্ব প্রতিবেদক :-বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর পরিচালক আরিফ হাসনাতের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে অবরুদ্ধ হওয়া এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের গুরুতর তথ্য পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় স্থানীয় জনতার হাতে হাতেনাতে ধরা পড়েন এই কর্মকর্তা।
পরবর্তীতে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে, প্রায় ১০ লাখ টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়া হয় এবং স্থানীয়ভাবে রফাদফা করেন। এই ঘটনার পর বিআইডব্লিউটিএর এই প্রভাবশালী কর্মকর্তার আয়ের উৎস এবং সম্পদ নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের দাবি, বন্দর পরিচালক পদে থাকার সুবাদে আরিফ হাসনাত ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অঢেল সম্পদের মালিক হয়েছেন। তাঁর এই অস্বাভাবিক জীবনযাপন এবং হঠাৎ করে ফুলেফেঁপে ওঠা সম্পদের খতিয়ান খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন মহল।
একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার এমন অনৈতিক কর্মকাণ্ড এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত বিপুল সম্পদের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি করছেন সাধারণ মানুষ।
Array