রাজধানীর গেন্ডারিয়া থেকে ৬৮ পিস ইয়াবা’সহ ০২ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র্যাব-১০
নিজস্ব প্রতিবেদক :- রাজধানীর গেন্ডারিয়া এলাকা হতে প্রায় ২০ হাজার টাকা মূল্যমানের ৬৮ পিস ইয়াবা’সহ ০২ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র্যাব-১০|
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে| মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ২৪/০৬/২০২৬ তারিখ দুপুর অনুমান ১৩.০০ ঘটিকায় ডিএমপি, ঢাকার গেন্ডারিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা’সহ মাদক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০|
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সদর কোম্পানির চৌকস আভিযানিক দল অদ্য ২৪/০৬/২০২৬ তারিখ দুপুর অনুমান ১৩.০০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার গেন্ডারিয়া থানা এলাকায় ৬৮ (আটষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য ২০,৪০০/- (বিশ হাজার চারশত টাকা), সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে| আটককৃত মাদক ব্যবসায়ীর নাম ১| মো: রুবেল @ সোহেল (২৮), পিতা- মৃত রুহুল আমিন, সাং- দিঘিরপাড়, থানা- টঙ্গীপাড়া, জেলা- মুন্সীগঞ্জ ও ২| মো: সাকিব (২৪), পিতা- মৃত সাইদুল হোসেন, সাং- পাকরদিয়া, থানা- টঙ্গীপাড়া, জেলা- গোপালগঞ্জ বলে জানা যায়|
প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তি’দ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী | তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর গেন্ডারিয়া’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল| উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তি’দ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান|
৪| মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া| এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে| র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়| র্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে| ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে|
Array