• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পৃথক অভিযানে রাজধানীর মুগদা হতে প্রায় ২ লক্ষ টাকা মূল্যমানের ৭০০ পিস ইয়াবা ও যাত্রাবাড়ী হতে ১০ হাজার টাকা সমমূল্যের জাল টাকা নোট’সহ ০২ জন আসামি’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ 

     adminj 
    28th Jun 2026 3:33 pm  |  অনলাইন সংস্করণ

    পৃথক অভিযানে রাজধানীর মুগদা হতে প্রায় ২ লক্ষ টাকা মূল্যমানের ৭০০ পিস ইয়াবা ও যাত্রাবাড়ী হতে ১০ হাজার টাকা সমমূল্যের জাল টাকা নোট’সহ ০২ জন আসামি’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০|

    র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে| মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা ও জাল টাকা নোট বিস্তার প্রতিরোধের লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ২৮/০৬/২০২৬ তারিখ র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে ইয়াবা ও জাল টাকা নোট উদ্ধারপূর্বক ০২ (দুই) জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে|

    গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ২৮/০৬/২০২৬ তারিখ দুপুর অনুমান ১৩.০৫ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার মুগদা থানাধীন মানিকনগর এলাকায় অভিযান পরিচালনা করে ৭০০ (সাতশত) পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য ২,১০,০০০/- (দুই লক্ষ দশ হাজার টাকা), সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে আটক করে| আটককৃত মাদক ব্যবসায়ীর নাম ইতি আক্তার (২৫), পিতা- আবুল হোসেন, সাং— কাটাখালি বাহাদুরপুর, থানা- নলছিটি, জেলা- ঝালকাঠি বলে জানা যায়| এ সময় আটককৃত ব্যক্তির নিকট হতে মাদক বিক্রয়লব্ধ ৩৬,৪৮৫/- (ছত্রিশ হাজার চারশত পঁচাশি টাকা) উদ্ধার করা হয়|

    অপর আরেকটি অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের চৌকস আভিযানিক দল অদ্য ২৮/০৬/২০২৬ তারিখ দুপুর অনুমান ১৩.৪৫ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানা শহীদ ফারুক রোড এলাকায় অভিযান পরিচালনা করে ১০,০০০/- টাকা সমমূল্যের জাল টাকা নোট সহ ০১ (এক) জন’কে আটক করে| আটককৃত ব্যক্তির নাম মো: বাবুল শেখ (৪৮), পিতা- মৃত মজিদ শেখ, সাং- রাতগাঁও, থানা- লৌহজং, জেলা- মুন্সিগঞ্জ বলে জানা যায়|

    গ্রেফতারকৃত ব্যক্তি ইতি আক্তার (২৫) পেশাদার মাদক ব্যবসায়ী ও জাল টাকা নোট বিস্তারের সাথে জড়িত মো: বাবুল শেখ (৪৮)’কে উদ্ধারকৃত মাদক ও জাল টাকা নোট‘সহ প্রচলিত আইন অনুযায়ী মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে|

    মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া| এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে| র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়| র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে| ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে|

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ