• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গোপালগঞ্জে আবারও মহাসড়কে রক্তাক্ত দুর্ঘটনা: গ্রীন লাইন বাস-অজ্ঞাত ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত। 

     adminj 
    01st Jul 2026 12:17 pm  |  অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার:অনিক সিকদার :-  ঢাকা–খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতী সোনাসুর এলাকায় মঙ্গলবার (৩০ জুন ২০২৬) একটি যাত্রীবাহী গ্রীন লাইন বাসের সঙ্গে অজ্ঞাত একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছপালার মধ্যে ছিটকে পড়ে। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা, ফায়ার সার্ভিসের সদস্যরা এবং আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পাঠান।
    প্রাথমিকভাবে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা–খুলনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে উদ্ধারকারী সংস্থার তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।
    স্থানীয়দের অভিযোগ, ঢাকা–খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে দীর্ঘদিন ধরে একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটছে। অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, ভারী যানবাহনের বেপরোয়া চলাচল এবং কার্যকর নজরদারির অভাবকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করছেন তারা।
    এলাকাবাসী মহাসড়কে দুর্ঘটনা কমাতে নিয়মিত ট্রাফিক নজরদারি, গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং আইন অমান্যকারী চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031