• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কদমতলীতে ব্যবসায়ী হাসান কে গুলিকরে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি স্যুটার মহিন কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ 

     adminj 
    02nd Jul 2026 5:30 am  |  অনলাইন সংস্করণ

    কদমতলীতে ব্যবসায়ী হাসান কে গুলিকরে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি স্যুটার মহিন কে গ্রেফতার করেছে র‌্যাব-১০|

    দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই পেশাদারিত্ব, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে| সন্ত্রাস, হত্যা, মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমনে র‌্যাবের নিরবচ্ছিন্ন অভিযান জনমনে আস্থা ও নিরাপত্তাবোধ সৃষ্টি করেছে| এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ রাজধানীর কদমতলী থানা এলাকায় সংঘটিত ব্যবসায়ী হাসান (৪৪) হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি সাজেদুর রহমান মহিন @ স্যুটার মহিন (৪২)’কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে|

    গত ০৬/০৫/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৭.১০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন ৫৯ নং ওয়ার্ডের ঢাকা ম্যাচ রেল লাইনের সংলগ্ন কাচা রাস্তার উপর পৌছা মাত্র গ্রেফতারকৃত এজাহারনামীয় ১নং আসামি সাজেদুর রহমান মহিন @ স্যুটার মহিন (৪২)’সহ অপরাপর আসমিগণ আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে ভিকটিম লোহার ব্যবসায়ী হাসান (৪৪) এর পথরোধ করে মাথায় পিস্তল ঠেকিয়ে এলোপাথারিভাবে কিল ঘুষি মেরে নগদ ১৯,০০,০০০/- টাকা এবং তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যায়| এ সময় আসামিগণ ব্যবসায়ী হাসান-এর ব্যবহৃত প্রাইভেটকারটি ভাংচুর করে|

    উক্ত ঘটনায় ভিকটিম ব্যবসায়ী হাসান ডিএমপি, ঢাকার কদমতলী থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন যার মামলা নং- ০৭, তারিখ- ০৭/০৫/২০২৬ খ্রি., ধারা- ৩২৩/৩২৫/১৪৩/৩৪১/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৩৭৯/৫০৬ পেনাল কোড, ১৮৬০| পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে| উল্লেখ্য, গ্রেফতারকৃত সাজেদুর রহমান মহিন @ স্যুটার মহিন হত্যা’সহ বিভিন্ন অপরাধে প্রায় ০৬ টি মামলার এজাহারভুক্ত আসামি|

    আধুনিক তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ যাত্রাবাড়ী ক্যাম্পের এর একটি চৌকস আভিযানিক দল গতকাল ০১/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ২২.৩০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কোন্ডা এলাকা থেকে বর্ণিত হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো: সাজেদুর রহমান মহিন @ সুটার মহিন (৪২), পিতা- পান্না মিয়া, সাং- ঢাকা ম্যাচ কলোনী, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয়|

    গ্রেফতারকৃত আসামি’কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে|

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031