কুমিল্লা দাউদকান্দিতে অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেট কারসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক :- কুমিল্লা দাউদকান্দিতে অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেট কারসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটকরা হলেন চট্টগ্রামের ডবলমুরিং থানার পশ্চিম নাসিরাবাদ এলাকার কন্ট্রাং রোডের বাসিন্দা মৃত আব্দুল আজিজের ছেলে মো. ফিরোজ (৪৬) এবং মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার নয়ানগর গ্রামের মৃত দুলাল গাজীর ছেলে মিলন গাজী।
পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজার পশ্চিম পাশে ঢাকাগামী একটি প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আটটি প্যাকেট থেকে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং ইয়াবা বহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Array