• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মাদারীপুরে থানার গ্রিল ভেঙে পালানো নারী আসামি গ্রেফতার 

     adminj 
    12th Jul 2026 5:45 am  |  অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার :শরীফুল ইসলাম :- মাদারীপুর সদর মডেল থানার অস্থায়ী ভবনের গ্রিল ভেঙে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া নারী আসামি হাসিনা বেগমকে (৩৬) প্রায় ৩৬ ঘণ্টার অভিযান শেষে ঢাকার কেরানীগঞ্জ থেকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাবের যৌথ দল।

    শনিবার (১১ জুলাই) ভোর সোয়া ৬টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিয়ানগর ৪ নম্বর গলি এলাকায় তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে তাকে আটক করা হয়। হাসিনা বেগম মাদারীপুর সদর উপজেলার কালাইমারা গ্রামের মো. হবি হাওলাদারের মেয়ে এবং আল-আমিনের স্ত্রী।

    পুলিশ জানায়, গত ৯ জুলাই অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পেনাল কোডের ২৯০ ধারায় হাসিনাসহ তিনজনকে গ্রেফতার করে জেলার ২ নম্বর পুলিশ ফাঁড়ি।

    মাদারীপুর সদর মডেল থানার মূল ভবন ভেঙে ফেলার কারণে বর্তমানে অস্থায়ী ভবনে থানার কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেখানে স্থায়ী হাজতখানা না থাকায় পুরুষ আসামিদের চরমুগরিয়া পুলিশ ফাঁড়িতে এবং নারী আসামিদের অস্থায়ী ভবনের নিচতলার একটি কক্ষে নারী পুলিশের পাহারায় রাখা হয়েছিল।

    পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১০ জুলাই রাত সাড়ে ১২টার দিকে হাসিনা বেগম কৌশলে বারান্দার তিনটি স্টেইনলেস স্টিল (এসএস) পাইপ খুলে গ্রিলের ফাঁক তৈরি করে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান। ঘটনাটি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে জেলা পুলিশ ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে এবং তার বিরুদ্ধে পেনাল কোডের ২২৪ ও ৪২৭ ধারায় মাদারীপুর সদর মডেল থানায় পৃথক একটি মামলা দায়ের করা হয়।

    এরপর জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে এসআই বাপ্পি সরদার, এসআই এসএম শাহরিয়ার, এসআই সাকিব সালমান, এসআই রমজান আলী সজল, নারী পুলিশ সদস্য এবং র‌্যাব-৮-এর সদস্যরা তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা নজরদারি ও সোর্সের সহায়তায় একাধিক স্থানে অভিযান চালান।

    অবশেষে শনিবার ভোরে ঢাকার কেরানীগঞ্জের জিয়ানগর এলাকা থেকে পলাতক আসামিকে পুনরায় গ্রেফতার করা হয়।

    জেলা পুলিশের মিডিয়া সেল অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দসহ তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031