সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলায় নিন্দা ও তীব্র প্রতিবাদ
adminj
12th Jul 2026 10:32 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক :- সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও তীব্র প্রতিবাদ
জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলা রিপোর্টারস ইউনিটের সভাপতি সাংবাদিক এম কাজল খানের উপর গত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে একদল দুষ্কৃতকারী অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক ভাবে মারপিট করে মারাত্মক জখম করে।
দুষ্কৃতকারীদের হামলায় আহত সাংবাদিক এম কাজল খান এখন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন।
এই সন্ত্রাসী হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে অপরাধীদের বিচারের আওতায় আানা হোক।
তীব্র নিন্দা ও প্রতিবাদে
সরকার জামাল
সহকারি মহাসচিব
জাতীয় সাংবাদিক সংস্থা,
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ।
ও
চেয়ারম্যান
আলোর ছোঁয়া মানব কল্যাণ সোসাইটি
Array