• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ৩০ মামলার পলাতক আসামি মাদারীপুরে ডিবির জালে ৪০০ পিস ইয়াবা সহ আটক 

     adminj 
    12th Jul 2026 9:22 am  |  অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার, শরীফুল ইসলাম :- মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাঁড়াশি অভিযানে ৩০টি মামলার পলাতক দুর্ধর্ষ আসামি ও কথিত মাদক ব্যবসায়ী আল-আমিন হাওলাদার (২৮) গ্রেফতার হয়েছেন। অভিযানের সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে।

    পুলিশ জানায়, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজ ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার দিবাগত রাত (১১ জুলাই) প্রায় সাড়ে ১১টার দিকে মাদারীপুর সদর মডেল থানার থানতলী এলাকার ‘ম্যাজিক চায়ের কর্নার’-এর সামনে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

    অভিযানে নতুন মাদারীপুর (লক্ষ্মীগঞ্জ) এলাকার বাসিন্দা আল-আমিন হাওলাদারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চাপাতি উদ্ধার করে জব্দ করা হয়।

    পুলিশের সিডিএমএস (CDMS) যাচাইয়ে দেখা যায়, আল-আমিনের বিরুদ্ধে মাদক, অস্ত্র, মারামারি ও অন্যান্য অভিযোগে মোট ৩০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

    মাদারীপুর জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ধারাবাহিক সাঁড়াশি অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।

    গ্রেফতার আল-আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও অন্যান্য প্রযোজ্য ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031